AVG Antivirus এবং Internet Security কে ১০ বছরের জন্য রেজিষ্ট্রেশন করুন


"১০ বছরের জন্য রেজিষ্ট্রেশন করুন আপনার AVG Antivirus কে" এই শিরোনামের একটি লেখা পড়ে এই পোষ্টটি লিখতে ইচ্ছে হলো। অনেকেই AVG Antivirus এর ফ্রি এডিশন ব্যবহার করেন। কিন্তু আমি আপনাদেরকে AVG Antivirus এবং AVG Internet Security ১০ বছর ব্যবহারের পদ্ধতি বলে দেব।এই লিংক থেকে _vg_key জিপ ফাইলটি ডাউনলোড করুন। এটি আনজিপ করলেই পেয়ে যাবেন অনেকগুলো সিরিয়াল। সেটাপ করার সময সিরিয়াল এর জায়গায় এখান যে কোন একটি সিরিয়াল ব্যবহার করুন অথবা সেটাপ করার পরে সিরিয়াল পরিবর্তন করুন। এই সিরিয়াল ব্যবহার করে লাইভ Update অথবা Folder Directory থেকে আপডেট করতে পারবেন।

Kaspersky Internet Security 2009


কোন এন্টিভাইরাস ভাল এই প্রশ্ন করা হলে নানাজন নানামত দিবেন। আমার ধারনা কোন এন্টিভাইরাস ই খারাপ নয়, যদি সেটা নিয়মিত অর্থাৎ ধারাবাহিকভাবে অনলাইনে আপডেট করা হয়। তাই বলে সবাইতো এক নম্বর হতে পারে না। আমি পেশাগত কারনে প্রতিদিন এক শর বেশি পেনড্রাইড ফেস করি এবং ১২ ঘন্টার বেশি সময় অনলাইনে থাকি প্রথম দিকে প্রায়ই ভাইরাসের কারণে উইন্ডোজ ইনস্টল করতে হতো এমন ও দেখা গেছে মাসে দুইবার উইন্ডোজ ইনস্টল করেছি। বারবার এন্টিভাইরাস পরিবর্তন করে এক সময় ক্যাসপারস্কি ইন্টরনেট সিকিউটি তে এসে থেমে যাই।সেই থেকে লক্ষ করেছি দীর্ঘ দিন অপরেটিং সিষ্টেম ইনস্টল করার প্রয়োজন হয়নি। এখন আমার পুরো আস্থা Kaspersky Internet Security 2009 এ। সম্প্রতি Kaspersky Internet Security 2010 বের হয়েছে। এখন সেটাই ব্যাহার করছি। এই ভার্সনে কিছু নতুন ফীচার যোগ করা হয়ছে এবং মান ও বাড়ানো হয়েছে। প্রয়োজনে ট্রায়াল ডাউনলোড করে দেখুন আশা করি ভালো লাগবে।

টিভি/ভিসিডি প্লেয়ারের জন্য স্ট্যান্ডবাই সিস্টেম

রাতে গান শোনাটা আমার নেশা। শোয়ার সময় একটু গান শুনলে মনটা ফ্রেশ থাকে। কিছুক্ষন গান শোনার পর ঘুম ঘুম ভাব আসাতে রিমোট দিয়ে বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হটাৎ গানের শব্দে ঘুম ভেঙ্গে গেল ওঠে দেখি এমপিথ্রি প্লেয়ারে গান চলছে। মেজাজটাই বিগড়ে গেল………..কয়েকদিন আগের ঘটনা, পাশের ফ্ল্যাটে হাই ভলিউমে টিভি চলছে। অথচ জানামতে ওদের বাসায় কেউ নেই সবাই একটা দাওয়াতে গেছে ফিরতে আরো ঘন্টা খানেক বাকি। কি আর করা এক ঘন্টা ধরে হাই ভলিউমের অত্যাচার……………..ইদানিং চাইনিজ টিভি, ডিভিডি প্লেয়ার ইত্যাদিতে বাজার ভরে গেছে। স্বল্প মূল্যের এইসব যন্ত্রপাতি সার্ভিস ভাল দিলে ও কিছু ফিচার এসবে নেই। এর মধ্যে একটা হচ্ছে স্ট্যান্ডবাই সিস্টেম। ফলে ওইসব যন্ত্রপাতি পাওয়ার সুইচ অন অবস্থায় রিমোট দিয়ে অফ করার পর বিদ্যুৎ চলে গিয়ে আবার আসলে স্ট্যান্ডবাই মোডে না থেকে সরাসরি অন হয়ে যায়। এই কারনে আমি এবং আমার প্রতিবেশী বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। শ-খানেক টাকা খরচ করে এবং অল্প পরিশ্রমে আমরা এই যন্ত্রপাতির জন্য একটা স্ট্যান্ডবাই সিস্টম বানাতে পারি।যা যা লাগবে:১. একটি ৯ ভোল্টের সাধারন স্টেপ ডাউন ট্রান্সফর্সার২. একটি IN4001 ডায়োড৩. একটি ১০০০ মাইক্রোফারাড ক্যাপাসিটর৪. একটি ৯ ভোল্টের রিলে৫. একটি পুস টু অন সুইচযেভাবে কাজ করে:প্রাথমিক অবস্থায় ৯ ভোল্টের ট্রান্সফর্মারটা কোন পাওয়ার পায় না তাই রিলেটি অফ থাকে এবং আউটপুটে ও কোন পাওয়ার থাকে না। পুস সুইচটি প্রেস করার সাথে সাথে ট্রান্সফর্মার সচল হয় ফলে রিলেটি ও সচল হয় এবং আউটপুটে পাওয়ার আসে। পুস সুইচ ছেড়ে দিলে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়না কারন রিলের সুইচ অন থাকে। বিদ্যুৎ চলে যাওয়ার পর আবার যখন বিদ্যুৎ আসবে তখন সার্কিটটা প্রাথমিক অবস্থায় ফিরে যাবে ফলে যথক্ষন পর্যন্ত আপনি পুস সুইচটি প্রেস করবেন না তথক্ষন পর্যন্ত আপনার বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সরবরাহ পাবে না। এই সার্কিটটা ব্যবহার করলে আরো একটা বিপদ থেকে রক্ষা পাবেন, অনেক সময় বিদ্যুৎ চলে গিয়ে আবার আসলে হাই ভোল্টেজ চলে আসে এতে দামি বৈদ্যুতিক যন্ত্রপাতি অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই আমরা বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে তারাহুরো করি টিভি/ভিসিডি বন্ধ করার জন্য। এই স্ট্যান্ডবাই সিস্টেমটি লাগানো থাকলে তরাহুরো করে যন্ত্রপাতি বন্ধ করার ঝামেলা আর থাকবে না।

কম্পিউটারের দক্ষতা ও কার্যক্ষমতা বৃদ্ধি সম্পর্কিত বাংলা ইবুক

যাদের নিজস্ব কম্পিউটার আছে তারা বুঝেন নিজের কাছে কম্পিউটারটা কত না মূল্যবান। তাই আমরা আমাদের কম্পিউটারকে সুস্থ্য ও সঠিকভাবে চালনার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করে থাকি। এমনই কিছু সমস্যাকে কেন্দ্র করে আমি একটি প্রবন্ধ লিখেছি এবং আপনাদের কাছে উপস্থাপন করছি। এর আগে আমরা একাধিক টিপস্ পেয়েছি কম্পিউটারের পারফরমেন্স বিষয়বস্তু নিয়ে। এই প্রবন্ধও এর থেকে তেমন ব্যতিক্রম নয়। তবে এতে নতুন কিছু টিপস সংযোজন করা হয়েছে। এটি একটি ১১৪ কিলোবাইটের পিডিএফ ফরম্যাটের ফাইল। আশা করি এইসব আপনাদের কাজে আসবে।ডাউনলোড করুন।

বাংলাদেশী লেখকদের বই অনলাইনে

আমরা অনেকেই বাংলাদেশের বিভিন্ন লেখকের বই পড়তে ভালোবসি। এর মধ্যে যেমন রয়েছে এই বাংলার হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন, মো: জাফর ইকবাল, হুমায়ুন আজাদ, জহির রায়হান, (মাসুদ রানা ও তিন গোয়েন্দা) সিরিজ তেমনি কলকাতার সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপধ্যায়, শরৎচন্দ্র চটোপধ্যায় ইত্যাদি। এতকাল আমরা এইসব বই টাকা দিয়ে কিনে বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে পড়েছি। কিন্ত বর্তমানে ডিজিটাল যুগে এই সব নামিদামি লেখকদের বই এখন সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে পাওয়া যাচ্ছে। বইগুলি পেতে চাইলে লগ ইন করুন নিচের website গুলোতে। ও ভালো কথা এই সাইট গুলাতে বই ডাওনলোড করতে আগে free registration করতে হবে। Registration করাও একদম সোজা ই-মেইল এক্যাউন্ট খোলার মতো। আজ এ পর্যন্ত থাক। আগামীতে আরও বিভিন্ন ধরনের বই নিয়ে হাজির হবো।তাই Free E-book download করতে হলে ভিজিট করুন...http://www.doridro.com/
http://www.murchona.com/

বেষ্ট কনভার্টার

প্রায় সময় আমাদের বিভিন্ন অডিও/ভিডিও ফাইল কনভার্ট করার প্রয়োজন হয়। কিন্তু বেশিভাগ সফওয়্যারেরই কনভার্ট এর কোয়ালিটি তেমন ভাল আসে না। এর ফলে আমরা ভাল কোয়ালিটি সম্পন্ন কনভার্ট করার জন্য বিভিন্ন ধরনের কনভার্টার সেটাপ করি। আপনি Video Convert Master দিয়ে এ কাজটি খুব সহজেই করতে পারেন এক্ষেত্রে আপনাকে একাধিক কনাভার্টার সেটাপ করতে হবে না। এই সফটওয়্যার দিয়ে যে কোন ফাইলকে ইচ্ছেমত Mp3, 3gp, Mp4, AvI, Swf ইত্যাদি ফরম্যাটে রূপান্তর করতে পারবেন। এই লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

শিশুদেরকে প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তুলুন

শিশুদেরকে ভবিষ্যতে একজন দক্ষ প্রোগ্রামার হিসেবে গড়ে তোলার জন্য শুরু থেকেই প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তোলা উচিৎ। প্রোগ্রামিংয়ের প্রাথমিক বিষয়গুলোকে শিশুদের কাছে মজাদার ও সহজবোধ্য করে তোলার জন্য ইন্টারনেটে বেশ কিছু প্রোগ্রাম পাওয়া যায়। এই রকম তিনটা প্রোগ্রাম আপনাদের কাছে তুলে ধরব।

















এটি একটি ফ্রি থ্রি-ডি প্রোগ্রামিং এনভাইরনমেন্ট। এলিস ব্যবহার করে এ্যানিমেটেড স্টোরি, ইন্টারেক্টিভ গেম, ভিডিও ইত্যাদি তৈরী করা যায় এবং তা ইন্টারনেটে শেয়ার করা যায়। এলিস ব্যবহার করে একজন শিশু অবজেক্ট-অরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারনাগুলো সম্পর্কে শিক্ষা লাভ করবে। কিভাবে একটা এ্যনিমেটেড মুভি বা ছোটখাট গেম তৈরী করতে হবে তা এজন শিশু এলিস ব্যবহার করতে করতেই শিখে যাবে। এলিসে রয়েছে অনেক রকম থ্রি-ডি অবজেক্ট (মানুষ, বিভিন্ন প্রানি, যানবাহন ইত্যাদি) যা ড্র্যাগ-এন্ড-ড্রপের মাধ্যমে ব্যবহার করে শিশুরা চিন্তাকে প্রজেক্টে রুপ দিতে পারবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন





একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ৮ বছর বা এর অধীক বয়সের শিশুদের প্রোগ্রামিং জ্ঞানের ক্রমবিকাশ ঘটানোর জন্যই Scratch তৈরী করা হয়েছে। এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে খুব সহজেই ইন্টারেক্টিভ স্টোরি, এ্যানিমেশন, গেমস, মিউজিক, আর্ট ইত্যাদি তৈরী করা য়ায়। এবং তৈরী করা বিষয়গুলো ইন্টারনেটে শেয়ার করা যায়। এটা ব্যবহারে শিশুদের গাণিতিক যুক্তি, শৃজনশীলতা ইত্যাদি বৃদ্ধি পাবে। বিস্তারিত পাবেন এখানে











এক সময়ের জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ BASIC এর অনুকরনে মাইক্রোসফট তৈরী করেছে Small Basic। এটিকে বেসিক এর ক্ষুদ্র ভার্শন বলা যেতে পারে তবে এটা .Net Framework এর উপর ভিত্তি করে তৈরী। Alice এবং Scratch এর সাথে এর মূল পার্থক্য হল, আগের দুইটি ড্র্যাগ-এন্ড-ড্রপ টাইপের প্রোগ্রাম কিন্তু Small Basic শুধুমাত্র ১৪ টি কোডের একটি ল্যাঙ্গুয়েজ যা ব্যবহার করে শিশুরা কিভাবে প্রোগ্রামিং করতে হয় তার একটা ধারনা পাবে। এটি ক্ষুদ্র হলেও প্রফেশনাল মানের IDE এর মত ফীচার এতে আছে। Small Basic এ অনেকগুলো বিল্টইন লাইব্রেরী আছে। এছাড়া নতুন লাইব্রেরী তৈরী বা বর্তমান লাইব্রেরীকে মডিফাইয়ের ব্যবস্থা ও এতে আছে। Small Basic এ থার্ডপার্টি লাইব্রেরী ব্যবহারের ও ব্যবস্থা আছে। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।



News papers


``আমি চাই``

সকালে বিকাল তোমাকে চাই।

অন্ধকারের মুক্ত বাতাসে

আমি ভোমাকে খুজে পেতে চাই।

কোথায় থাকো তুমি,

ভোরের পাখিঁর কিচিমিচির মাঝে

নাকি রক্তে ভেজা কৃষ্ণচুড়ার পাপড়ির মাঝে।

হে স্বাধীনতা কোথায়, তোমার আপন ঠিকানা।

একটু আমায় বলে দিবে?

যাব আমি তোমার সাথে সাথে, অচেনা অচিন পথে।

মুক্ত প্রানের মুক্ত গানের সুরে।

যেখানে রইবেনা আর হানাহানি রক্তপাত।

আকাশে বাতাসে থাকবে শুধু ভালবাসার নতুন গান।



This is a picture of leaving the bahamas