Kaspersky Internet Security 2009


কোন এন্টিভাইরাস ভাল এই প্রশ্ন করা হলে নানাজন নানামত দিবেন। আমার ধারনা কোন এন্টিভাইরাস ই খারাপ নয়, যদি সেটা নিয়মিত অর্থাৎ ধারাবাহিকভাবে অনলাইনে আপডেট করা হয়। তাই বলে সবাইতো এক নম্বর হতে পারে না। আমি পেশাগত কারনে প্রতিদিন এক শর বেশি পেনড্রাইড ফেস করি এবং ১২ ঘন্টার বেশি সময় অনলাইনে থাকি প্রথম দিকে প্রায়ই ভাইরাসের কারণে উইন্ডোজ ইনস্টল করতে হতো এমন ও দেখা গেছে মাসে দুইবার উইন্ডোজ ইনস্টল করেছি। বারবার এন্টিভাইরাস পরিবর্তন করে এক সময় ক্যাসপারস্কি ইন্টরনেট সিকিউটি তে এসে থেমে যাই।সেই থেকে লক্ষ করেছি দীর্ঘ দিন অপরেটিং সিষ্টেম ইনস্টল করার প্রয়োজন হয়নি। এখন আমার পুরো আস্থা Kaspersky Internet Security 2009 এ। সম্প্রতি Kaspersky Internet Security 2010 বের হয়েছে। এখন সেটাই ব্যাহার করছি। এই ভার্সনে কিছু নতুন ফীচার যোগ করা হয়ছে এবং মান ও বাড়ানো হয়েছে। প্রয়োজনে ট্রায়াল ডাউনলোড করে দেখুন আশা করি ভালো লাগবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন