টিভি/ভিসিডি প্লেয়ারের জন্য স্ট্যান্ডবাই সিস্টেম

রাতে গান শোনাটা আমার নেশা। শোয়ার সময় একটু গান শুনলে মনটা ফ্রেশ থাকে। কিছুক্ষন গান শোনার পর ঘুম ঘুম ভাব আসাতে রিমোট দিয়ে বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হটাৎ গানের শব্দে ঘুম ভেঙ্গে গেল ওঠে দেখি এমপিথ্রি প্লেয়ারে গান চলছে। মেজাজটাই বিগড়ে গেল………..কয়েকদিন আগের ঘটনা, পাশের ফ্ল্যাটে হাই ভলিউমে টিভি চলছে। অথচ জানামতে ওদের বাসায় কেউ নেই সবাই একটা দাওয়াতে গেছে ফিরতে আরো ঘন্টা খানেক বাকি। কি আর করা এক ঘন্টা ধরে হাই ভলিউমের অত্যাচার……………..ইদানিং চাইনিজ টিভি, ডিভিডি প্লেয়ার ইত্যাদিতে বাজার ভরে গেছে। স্বল্প মূল্যের এইসব যন্ত্রপাতি সার্ভিস ভাল দিলে ও কিছু ফিচার এসবে নেই। এর মধ্যে একটা হচ্ছে স্ট্যান্ডবাই সিস্টেম। ফলে ওইসব যন্ত্রপাতি পাওয়ার সুইচ অন অবস্থায় রিমোট দিয়ে অফ করার পর বিদ্যুৎ চলে গিয়ে আবার আসলে স্ট্যান্ডবাই মোডে না থেকে সরাসরি অন হয়ে যায়। এই কারনে আমি এবং আমার প্রতিবেশী বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। শ-খানেক টাকা খরচ করে এবং অল্প পরিশ্রমে আমরা এই যন্ত্রপাতির জন্য একটা স্ট্যান্ডবাই সিস্টম বানাতে পারি।যা যা লাগবে:১. একটি ৯ ভোল্টের সাধারন স্টেপ ডাউন ট্রান্সফর্সার২. একটি IN4001 ডায়োড৩. একটি ১০০০ মাইক্রোফারাড ক্যাপাসিটর৪. একটি ৯ ভোল্টের রিলে৫. একটি পুস টু অন সুইচযেভাবে কাজ করে:প্রাথমিক অবস্থায় ৯ ভোল্টের ট্রান্সফর্মারটা কোন পাওয়ার পায় না তাই রিলেটি অফ থাকে এবং আউটপুটে ও কোন পাওয়ার থাকে না। পুস সুইচটি প্রেস করার সাথে সাথে ট্রান্সফর্মার সচল হয় ফলে রিলেটি ও সচল হয় এবং আউটপুটে পাওয়ার আসে। পুস সুইচ ছেড়ে দিলে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়না কারন রিলের সুইচ অন থাকে। বিদ্যুৎ চলে যাওয়ার পর আবার যখন বিদ্যুৎ আসবে তখন সার্কিটটা প্রাথমিক অবস্থায় ফিরে যাবে ফলে যথক্ষন পর্যন্ত আপনি পুস সুইচটি প্রেস করবেন না তথক্ষন পর্যন্ত আপনার বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সরবরাহ পাবে না। এই সার্কিটটা ব্যবহার করলে আরো একটা বিপদ থেকে রক্ষা পাবেন, অনেক সময় বিদ্যুৎ চলে গিয়ে আবার আসলে হাই ভোল্টেজ চলে আসে এতে দামি বৈদ্যুতিক যন্ত্রপাতি অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই আমরা বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে তারাহুরো করি টিভি/ভিসিডি বন্ধ করার জন্য। এই স্ট্যান্ডবাই সিস্টেমটি লাগানো থাকলে তরাহুরো করে যন্ত্রপাতি বন্ধ করার ঝামেলা আর থাকবে না।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন