``আমি চাই``

সকালে বিকাল তোমাকে চাই।

অন্ধকারের মুক্ত বাতাসে

আমি ভোমাকে খুজে পেতে চাই।

কোথায় থাকো তুমি,

ভোরের পাখিঁর কিচিমিচির মাঝে

নাকি রক্তে ভেজা কৃষ্ণচুড়ার পাপড়ির মাঝে।

হে স্বাধীনতা কোথায়, তোমার আপন ঠিকানা।

একটু আমায় বলে দিবে?

যাব আমি তোমার সাথে সাথে, অচেনা অচিন পথে।

মুক্ত প্রানের মুক্ত গানের সুরে।

যেখানে রইবেনা আর হানাহানি রক্তপাত।

আকাশে বাতাসে থাকবে শুধু ভালবাসার নতুন গান।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন